[b]সখিপুর:[/b] শরীয়তপুর জেলার সখিপুর থানা শিবির সভাপতি হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
একইসঙ্গে সখিপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামালকেও গ্রেফতা করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে পুলিশ।
মাওলানা মোস্তফা কামাল বাহের চর দাখিল মাদ্রাসার সহকারী সুপার। অপরদিকে হযরত আলী জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানতে চাইলে সখিপুর থানার এএসআই মোরশেদ আলম জানান, কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে
সখিপুর থানা শিবির সভাপতি গ্রেফতার
সখিপুর: শরীয়তপুর জেলার সখিপুর থানা শিবির সভাপতি হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে সখিপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামালকেও গ্রেফতা করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে পুলিশ।
আলীয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আলীয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মাদরাসার ছাত্রদের নৈতিকতার জায়গায় দুর্বল করা ও ঈমান-আকিদা নষ্ট করার জন্য কৌশলে ডারউইনের মতবাদ এবং বাংলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ইসলামবিদ্বেষী কবি-সাহিত্যিকদের লেখা পাঠ্যবইয়ে কৌশলে ঢুকিয়ে দিয়ে একটা ব্রাউনম্যান প্রজন্ম গড়ে তোলার ষড়যন্ত্র চলছিল।
শিবির সভাপতি জুলাই সনদ বাস্তবায়ন না করলে চরম মূল্য দিতে হবে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সরকারকে উদ্দেশ করে বলেছেন, জনগণ আন্দোলনের মাধ্যমে যেমন ক্ষমতায় বসাতে পারে, তেমনি প্রয়োজনে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে এর জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে।
জনগণ ক্ষমতায় আনতেও পারে, টেনেহিঁচড়ে নামাতেও পারে: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণ যেমন আন্দোলন করে ক্ষমতায় বসাতে পারে, তেমনি আবার টেনেহিঁচড়ে নামাতেও পারে। প্রতারণা করে ক্ষমতায় এসেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। মনে রাখবেন, এর জন্য চড়া মূল্য দিতে হবে।
সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকা পথ। এই ভুল পথ থেকে সরকারকে অবিলম্বে ফিরে আসতে হবে। অন্ধ দলীয়করণ ও সর্বক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। জ্বালানি খাতসহ গ্যাস, তেল ও কয়লার তীব্র সংকট সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলছে।
















