[b]যশোর[/b]: যশোরের অভয়নগর উপজেলায় সার বোঝাই  ট্রাকে পেট্রোলবোমা হামলায় চালক ও তার সহযোগী দগ্ধ হয়েছেন ।

বুধবার রাতে নতুন হাট এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় তারা দগ্ধ হন।

পেট্টোলবোমায় দগ্ধ ওই চালক যশোরের বুইকারা গ্রামের আহম্মদ আলী সরকারের ছেলে ডালিম হোসেন (৩০) এবং তার সহযোগী একই উপজেলার রেলস্টেশন এলাকার আনোয়ার শেখের ছেলে সোহাগ (২২) বলে জানা গেছে।

তাদের দুে‌' জনকেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেট্টোলবোমায় দগ্ধ ট্রাকের চালক ও তার সহযোগী জানায়,তারা রাত ৮টার দিকে নওয়াপাড়া থেকে ট্রাকে করে ইউরিয়া সার নিয়ে শার্শার বাঁগআচড়ায় যাচ্ছিলেন। রাত ৯ টার দিকে তারা সদর উপজেলার নতুন হাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে। এতে তারা দগ্ধ হন। এসময় এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।