চলতি বছরের জুনের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী এ কাজ সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর ৯৪তম জম্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন,খুব শিগগিরই ঝালকাঠিতে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে। এখানে শিল্পনগরী হলে এ অঞ্চলে আর বেকার সমস্যা থাকবে না। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে বরিশালসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আমু।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
জুনেই মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ শুরু: শিল্পমন্ত্রী
চলতি বছরের জুনের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী এ কাজ সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু





