যাত্রীবাহী লঞ্চ মিরাজ-৪ ডুবে যাওয়ার ঘটনায় পৃথক দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমুদ্র পরিবহণ অধিদপ্তর এবং বিআইডব্লিউটিএ কমিটি দুটি গঠন করেছে। সমুদ্র পরিবহণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পরেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেরিন ডিভিশনের প্রকৌশলী এসএম সিরাজুল ইসলামকে এই কমিটির প্রধান করা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এ কমিটি।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকার জানান, বিআইডব্লিউটিএর পক্ষ থেকেও সংস্থার মেম্বার মো. মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মিরাজ-৪ নামে এই লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল। বিকাল সোয়া ৩টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় রসুলপুর এলাকায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]