মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামে আগুনে ২৫টি ঘর ও ৮টি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে মহিলাসহ ৭ জন দগ্ধ হয়।
সোমবার বিকাল ৩টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারা গ্রামের মামুন শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় বাবুল মোল্লার ২টি, ইদ্রিস শেখের ৩টি, শহিদুল ইসলামের ২টি, জব্বারের ২টি, বাবুল শেখের ২টি, জসিম মোল্লার ৩টি, মামুন শেখের ২টি, আয়নাল শেখের ৩টি, মোতালেব শেখের ২টি, জালাল শেখের ১টিসহ মোট ২৫টি ঘর ও ৮টি গবাদিপশু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।এসময় আগুন নিভাতে গিয়ে মহিলাসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়।
পরে এলাকাবাসী প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। এ ঘটনায় শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ওসি একেএম মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। আসলে আমলে নেয়া হবে।
[b]মাদারীপুর, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]