[b]ঢাকা:[/b] পেট্রল বোমার আগুনে দগ্ধ শাহীনা আক্তার মারা গেছেন। ফরিদ মিয়াকেও বাঁচানো যায়নি। অগ্নিদগ্ধ শরীরে ছয়দিন ঢাকা মেড়িকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন এই দুই জন। গত ভোররাতে শাহীনা পাড়ি জমান না ফেরার দেশে। সকালে মৃত্যু হয় ফরিদেরও।
নিবীড় পরিচর্যা কেন্দ্র থেকে তাদের লাশ নেয়া হয় হাসপাতালের মর্গে। ৪০ বছর বয়সী এই নারীর গ্রামের বাড়ি যশোরে।
বীমা কোম্পানি অ্যালিকোতে চাকরি করতেন তিনি। থাকতেন স্বামীর সঙ্গে এয়ারফোর্স স্টাফ কোয়ার্টারে। কর্মব্যাস্ততা নিয়ে উঠেছিলেন রাজধানীর গুলিস্তানগামী ৩ নম্বর বাসে। তাতেই পেট্রল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। গত শুক্রবার বিরোধী জোটের ডাকা অবরোধে রাজধানীর পরিবাগে ওই গড়িতে ছোঁড়া পেট্রল বোমায় দগ্ধ হন শাহীনা, ফরিদ ও চালক বাবুল।
শাহীনার শরীরের ৬৪ শতাংশ পুড়ে যায়। ফরিদের দেহের ৪৮ শতাংশ দগ্ধ হয়।