রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকায় ট্রাকের চাপায় আফসার আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আফসার লস্করহাটি এলাকায় ওই মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মুরগির বাচ্চাবাহী একটি ট্রাক আফসারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[b]ঢাকা, ৬ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]