টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি কবরস্থানের ১১টি কবর থেকে কঙ্কাল চুরি করার ঘটনা ঘটেছে। জানা গেছে সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনা ঘটান।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্লা গ্রামের সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
সকালে স্থানীয় লোকজন একটি কবরের উপরের মাটি সরানো অবস্থায় দেখতে পেয়ে কবরস্থানের ভেতরে ঘুরে দেখে। এসময় কবরস্থানে ১২টি কবরের উপরের মাটি সরানো অবস্থায় দেখতে পান তারা। এসব কবরের মধ্যে ১১টি কবর কঙ্কাল শূন্য দেখা যায়। তবে, একটি কবরে হাড়গোড় অক্ষত রয়েছে।
বাসাইল থানার অফিসার ইন চার্জ (ওসি) সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতের আধারে কে বা কারা কবর থেকে মানব দেহের হাড়গোড় চুরি করেছে এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে, এই চুরির সঙ্গে বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]





