নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে যাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নরেন্দ্র মোদী আগামী ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন।
শপথ অনুষ্ঠানে মোদির পক্ষ থেকে সার্ক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত জাপান সফরের কারণে যেতে পারছেন না। এজন্য সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার। ২৪ মে প্রধানমন্ত্রীর জাপান সফরে যাওয়ার কথা রয়েছে সেখানে তিনি ২৮ মে পর্যন্ত অবস্থান করবেন।
বুধবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী ২৬ মে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]