হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১২ কেজি ওজনের ১০১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় ৩ যাত্রীকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস।
শনিবার সকাল সাড়ে ৯ টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সবুজ, রুমন ও জয়নাল বলে বিমান বন্দর সূত্রে জানা যায়।
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার ইসরাত জাহান রুমা জানান, বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি-০৫২ নং বিমানটি শনিবার সকাল ৯টায় দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
তিনি আরো জানান, আটককৃতরা দুবাই আগত যাত্রী নয়। কিন্তু বিমানে করে ভিন্ন মাধ্যমে দুবাই থেকে আসা স্বর্ণেরবারগুলো পাচারের উদ্দেশ্যে তারা সিলেট থেকে বিমানে করে ঢাকা আসেন। দুবাই থেকে কিভাবে স্বর্ণগুলো আনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
শাহজালালে ১০১টি স্বর্ণের বার উদ্ধার; আটক ৩
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১২ কেজি ওজনের ১০১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় ৩ যাত্রীকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস। শনিবার সকাল সাড়ে ৯ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সবুজ, রুমন ও জয়নাল বলে বিমান বন্দর সূত্রে জানা যায়





