মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বর্ণা নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় দগ্ধ হয়ে আহত হয়েছে লিটন মিয়া (২৫) নামে এক যুবক। এছাড়া ৫টি বাড়ির ৯টি টিনের ঘর আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,বিকাল ৪টার দিকে সিংগাইরের চর কানাইনগর গ্রামের একলাছ উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হূতের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরো ৪টি বাড়িতে ছড়িয়ে পড়ে।
এ সময় একলাছের বাড়িতে প্রতিবেশী লাভলুর মেয়ে স্বর্ণা আক্তার (৫) ঘরের ভেতর খেলা করছিল। আগুন দেখে ভয়ে ঘরের দরজা বন্ধ করলে দগ্ধ হয়ে মারা যায় সে।
খবর পেয়ে মানিকগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]