[b]ঢাকা: [/b]বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব নেয়া সংসদীয় গণতন্ত্রের জন্য ভালো উদাহরণ নয় বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের মেয়াদ প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের ক্ষমতায় থাকা নির্ভর করবে জনগণের মানসিকতা ও দেশের বাস্তবতার ওপর।
তিনি আরও বলেন,বার বার ক্ষমতায় এলে মানুষ অহংকারী হয়ে ওঠে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি,অহংকারী নয়,আরো বিনয়ী হওয়ার চেষ্টা করবো।
কাদের বলেন,এখনো অনেক কাজ বাকি আছে। আরো অনেক প্রতিশ্রুতি রয়েছে। আমি এসব পূরণেই কাজ করে যাব।
শ্রেণীহীন
'বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব সংসদীয় গণতন্ত্রের ভালো উদাহরণ নয়'
বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব নেয়া সংসদীয় গণতন্ত্রের জন্য ভালো উদাহরণ নয় বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।





