অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এখলাছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর বনানী থানায় বুধবার রাত সাড়ে ৮টায় এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে দুদক সহকারী পরিচালক রেভা হালদার টাইম নিউজবিডিকে জানান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ও ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভিসের লাইন ডিরেক্টর ছিলেন অধ্যাপক ডা. এখলাছুর। এসময় তিনি বিভিন্নভাবে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাত করেন। এজন্য অধ্যাপক ডা. এখলাছুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি বাদী হয়ে এ মামলাটি (মামলা নাম্বার-০৫) দায়ের করেছেন বলেও জানান এ দুদক কর্মকর্তা।
দায়েরকৃত মামলার এজাহারে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভিসেস অপারেশন প্ল্যানের আওতায় ২০১১-১২ অর্থবছরে তৎকালীন লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. এখলাছুর রহমানের বিরুদ্ধে ২৮ লাখ ২৪ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি থেকে প্রাপ্য না হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে সম্মানী/দৈনিক ভাতার নামে সরকারের এ অর্থ আত্মসাৎ করেন তিনি।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রাতিষ্ঠানিক টিম এ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে।
[b]ঢাকা, জেইউ, ৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]
শ্রেণীহীন
অর্থ আত্মসাতের অভিযোগে ঢামেক অধ্যাপকের বিরুদ্ধে মামলা
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এখলাছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বনানী





