বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকা থেকে অপহরণের ৪দিন পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী রেদাসে মার্মার (২৩) লাশ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার দুপুর ২টার দিকে বেতছড়া হেডম্যান পাড়ার একটি বনের ভেতর থেকে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই এলাকার পুলুমং মার্মা (৩২), ক্যহ্লাচিং মার্মা (২৮) ও ক্য হ্লা প্রু মার্মা (৩০) নামে তিন যুবককে আটক করা হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, গত ২১ জানুয়ারি গভীর রাতে রোয়াংছড়ির বেতছড়া হেডম্যান পাড়ার নিজ বাড়ি থেকে রেদাসে মার্মাকে অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা।
এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বেতছড়া হেডম্যান পাড়ার একটি বন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[size=2][b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b][/size]





