জেলার মুরাদনগরের নাজুল গ্রামে ২ শিশুকে হত্যা করেছে তাদেরই আত্মীয় ইয়াসমীন নামের এক নারী। নিহতরা হলো,বিল্লাল হোসেনের ছেলে রিফাত (৪) এবং শাহ আলমের ছেলে জসিম উদ্দিন (৫)।
সোমবার বেলা ১১ টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিকাল ৩ টায় ওই খুনীকে আটক করেছে পুলিশ।
নিহত রিফাত ঘাতকের আপন বোনের ছেলে। তাকে গলা কেটে হত্যা করে ভুট্টা ক্ষেতের ভেতরে রেখে আসে ইয়াসমীন। আর জসিম উদ্দীন ঘাতকের ভাশুরের ছেলে। তাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে বলে জানাগেছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন বিষয়টি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]