[b]ভোলা: [/b]ভোলায় হরতালের সমর্থনে বিএনপি’র মিছিলে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর ঘটে। এতে ১০ যুবদল ও বিএনপি কর্মী আহত হয়েছে।

অবরোধকারীরা সদর রোডে টায়ারে আগুন দিয়ে আতংক সৃষ্টি করে।

শুক্রবার রাতে যুবদল কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে  একটি মিছিল বের করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় এলাকায় গিয়ে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ এবং নৌ বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করে।

ভোলার সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন,সামান্য একটু উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে