যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যোগাযোগ ব্যবস্থায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। আগামী ৬ মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সিগন্যাল কার্যকর ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তারা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে মার্চের প্রথম দিকে ওবায়দুল কাদের পরিষদের প্রথম বৈঠক শেষে বলেছিলেন, ২৬ মার্চের পর ফিটনেসবিহীন গাড়ি ও সিগন্যাল কার্যক্রমে কাজ শুরু হবে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কোনো কার্যক্রম শুরু হয়নি। বৃহস্পতিবার ফের সুর পাল্টিয়ে টাস্কফোর্স গঠনের কথা বলেন যোগাযোগমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ ব্যবস্থায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করছি না। তবে তা ক্রমান্বয়ে তা করতে পারবো বলে আশা করছি।
যোগাযোগমন্ত্রী বলেন, সবগুলো গাড়ি একবারে তুলে নিলে যাত্রীদের নানা দুর্ভোগসহ বিভিন্ন সংকট সৃষ্টি হবে। সে কারণে মোটামুটি টলারেবল গাড়িগুলো রেখে দেওয়া হবে। পর্যায়ক্রমে এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওযা হবে।
রাজধানীর সিগন্যাল সিস্টেম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে ছেড়ে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, রাজধানীর সিগন্যাল সিস্টেম একটি পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ পরিবহন ব্যবসায়ী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ফের সুর পাল্টিয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত যোগাযোগমন্ত্রীর
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যোগাযোগ ব্যবস্থায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। আগামী ৬ মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সিগন্যাল কার্যকর ও ফিটনেসবিহীন গাড়ির





