টাঙ্গাইলের নাগরপুরে বাস চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত এবং ২ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টায় নাগরপুর-চৌহালী রোডের গয়হাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়দা খান জানান,শুক্রবার দুপুর ২টায় নাগরপুর-চৌহালী রোডের গয়হাটা নামক স্থানে, গয়হাটা থেকে চৌহালীগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দশম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির (১৪) মারা যায়। সে আগুত গয়হাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এঘটনায় আহত অপর দুইজন হলো মোটরসাইকেল আরোহী শান্তি গয়হাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়াউর রহমান (২০) ও একই গ্রামের আব্দুল মোসার ছেলে রুমন (১৫)।
এদের মধ্যে রুমনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালকে প্রফতার করা সম্ভব হয়নি।
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ