কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের যুদবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরের দিকে যুদবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত এ শহীদ মিনারটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার টাইম নিউজকে জানান, সংঘবদ্ধ একটি চক্র স্কুলের নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্কুল প্রাঙ্গনে প্রবেশ করে। পরে তারা শহীদ মিনারে হামলা চালিয়ে মিনারের তিনটি স্তম্ভ ভেঙ্গে গুড়িয়ে দেয়।
তিনি আরো জানান, ১৯৬৮ সালে শহীদ মিনারটি অস্থায়ীভাবে নির্মান করা হয়েছিল। পরে ১৯৭১ সালে ভেঙ্গে ফেলা শহীদ মিনারটি স্থায়ী রুপে নির্মান করা হয়।
কুমারখালী থানার অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) সালেকুজ্জামান টাইম নিউজকে জানান, কুমারখারী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে দুর্ব্ত্তৃরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। শহীদ মিনার ভেঙ্গে ফেলার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
[b]কুষ্টিয়া,কেকেএস,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের যুদবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরের দিকে যুদবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত এ শহীদ মিনারটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়





