আইনজীবী ও সাংবাদিক পরিচয়ে এক ব্যাক্তির ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র। আমেরিকায় পাঠানোর নাম করে এই টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের পরও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী আলী আহমদ।
উল্টো আলী আহমদ এবং তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে প্রতারক চক্র। বর্তমানে তিনি স্বপরিবারের পালিয়ে বেড়াচ্ছেন।
সোমবার দুপুরে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুথী সমবায় সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নওমুসলিম আলী আহমদ অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, তাকে এবং তার ছেলে আলী আকবরকে আমেরিকায় পাঠানোর নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সিলেট জজ কোর্টের আইনজীবী শাহ আলম,অলিউর রহমান গাজী, সাংবাদিক পরিচয়দানকারী আবদুল খালিক এবং বলাই বৈদগ্য। তিনি বলেন, তাকে এবং তার ছেলেকে আমেরিকায় না পাঠিয়ে এখন অপহরণ করে মেরে ফেলার চেষ্টায় আছে ওই প্রতারক চক্র।
আলী আহমদ বলেন, গত বছর ২৯ সেপ্টম্বর এ প্রতারকচক্র তার কাছ থেকে প্রথম ৪ লাখ টাকা নেয়। গত ২৭ মার্চ ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গিকারনামা নামা দিয়েছেন, বাকী ২১ লাখ দিলে তাকে এবং তার ছেলেকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে আমেরিকায় পাঠানো হবে।
এই চুক্তির পর শুধুমাত্র আলী আহমদকে সিলেট থেকে ট্রেনে করে গত ২৯ মার্চ রাজধানীর ফকিরাপুলে হোটেল সুগন্ধায় নিয়ে আসেন প্রতারকরা। পরে সুপ্রিম কোর্টের এক আইনজীবী হেলাল এবং আরিফ মজুদমদারের উপস্থিতে তার কাছ থেকে বাকী ২১ লাখ টাকা নিয়ে কেটে পড়েন প্রতারকরা।
এই ঘটনায় ৩১মার্চ মতিঝিল থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। ৩ এপ্রিল খিলগাঁও থানায় মামলা (নং- ১৫৯) দায়ের করনে।
এই ঘটনায় গত ৬ এপ্রিল তিনি ঢাকা সিএমএম আদালতে মামলা নং ৭০/১৪ দায়ের করেন। আদালত মতিঝিল এবং খিলগাঁও থানা পুলিশকে ওই প্রতারকদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
এরআগে তিনি সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিলেট নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে আরো ২টি মামলা দায়ের করেন। বর্তমানে এসব মামলাগুলো বিচারাধীন রয়েছে।
[b]ঢাকা,একে, ২৬ মে, (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আমেরিকায় পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ
আইনজীবী ও সাংবাদিক পরিচয়ে এক ব্যাক্তির ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র। আমেরিকায় পাঠানোর নাম করে এই টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের পরও কোনো প্রতিকার পাচ্ছেন না





