প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের পিএস (ব্যক্তিগত সহকারী) সহকারী সচিব মাযহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কমিশন।
ইসি সূত্র জানায়, মাযহারুল ইসলাম ট্রেনিং প্রদানের জন্য ১৮ মার্চ কক্সবাজার যান। কিন্তু সিইসির অবর্তমানে রুটিন কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার আব্দুল মোবারককে বিষয়টি অবহিত না করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 
এ ব্যাপারে  ইসির দায়িত্বশীল কর্মকর্তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। তারা জানান, অফিস আদেশ না দেওয়ায়  আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে মাজহারুল ইসলাম বলেন, ‘আমি জানি না কি হচ্ছে। আপনাদের মতো আমিও শুনেছি আমার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিচ্ছে।’
ঢাকা,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ