হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ এক আরোহীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত ওই আরোহীর নাম দিদারুল ইসলাম।
দুপুর ১টার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত দিদারুল চট্টগ্রামের হাটহাজারি থানার সরকারহাট গ্রামের রাজু আহমেদের ছেলে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সহকারী কাস্টমস অফিসার আব্দুল আলিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিদারুল ইসলাম নামে ওই যাত্রী আড়াই কেজি স্বর্ণ নিয়ে দুবাই থেকে আসা চট্টগ্রাম হয়ে ঢাকাগামী একটি বিমানে উঠেছে। বিরতির পর ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমানে উঠে। এ খবরের ভিত্তিতে পূর্ব থেকেই তল্লাশী চালানোর জন্য কাস্টমস কর্মকর্তারাসহ বিমান বন্দরের অভ্যন্তরে অবস্থান নেই।
তল্লাশী অভিযানে বিমানবন্দর কাস্টমসের সহকারী কামস্টমস কমিশনার আব্দুল আলিমের নেতৃত্বে সহকারী কামস্টমস কমিশনার শামসুল আরেফিন খান,রাজস্ব কর্মকর্তা মো. মুজিবুর রহমান,সহকারী রাজস্ব কর্মকর্তা মো. লিয়াকত আলী ও মো. মইনুল ইসলাম অংশ নেন।
দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানটি অবতরণ করলে অভিযান চালানো হয়। অভিযানকালে দুপুর ১টায় বিমান আরোহী দিদারুলের সাথে থাকা একটি হ্যান্ড ব্যাগে তল্লাশি চালিয়ে আড়াই কেজি (অর্থাৎ ২২০ তোলা) স্বর্ণ উদ্ধার করা হয়। অবৈধভাবে স্বর্ণবহন করার দায়ে দিদারুলকে আটক করা হয়েছে।
সহকারী কাস্টমস অফিসার আব্দুল আলিম আরও জানান,উদ্ধারকৃত আড়াই কেজি স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা। দিদারুলকে বিকালে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা,জেইউ,৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ গ্রেফতার ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ এক আরোহীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত ওই আরোহীর নাম দিদারুল ইসলাম।





