ফল-মিষ্টি ও ফুল দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রাম কেন্দ্রে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ জানান, প্রতিটি উৎসব-পার্বণে মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
এদিকে আনুমানিক বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ফল-মিষ্টি ও ফুল দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের





