সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রুবিনা আক্তারকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করেছে আহসান উল্লাহ ঢালী (৩৫)।
এ ঘটনার পর থেকে আহসান উল্লাহ ঢালীসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই উপজেলার পানিয়া গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে রুবিনা আক্তারে সঙ্গে দেড় বছর আগে নারায়ণপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আহসান উল্লাহ ঢালীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রুবিনাকে প্রায়ই মারধর করতো আহসান উল্লাহ।
জানা যায়, এরই মধ্যে খুলনায় ইনসেপটা কোম্পানিতে কর্মরত আহসান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে। এ ঘটনা জানাজানি হলে রুবিনার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। যৌতুকের টাকা পেলে দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দেবে বলে রুবিনাকে আশ্বস্ত করে আহসান উল্লাহ।
এদিকে, রুবিনার বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-শাশুড়ি মিলে তাকে নিয়মিত নির্যাতন করতে থাকে। শুক্রবার রাতে আহসান উল্লাহ যৌতুকের দাবিতে রুবিনাকে আবারও মারধর করে। একপর্যায়ে শনিবার গভীররাতে শ্বাসরোধ করে হত্যা করে রান্না ঘরের আঁড়ার সঙ্গে তার লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় আহসান উল্লাহ ও তার পরিবার।
এলাকাবাসী আরও জানায়, রান্না ঘরে হাঁটু ভাঙা (বসে) অবস্থায় রুবিনার ঝুলানো লাশ পাওয়া গেছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]