[b]হবিগঞ্জ:[/b] জেলার সরুখখানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছেন একজন।
জানা গেছে, বানিয়াচং ৪নং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ। সরুখখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে একদিনের জন্য গ্রাম্য পুলিশের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বরত অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে দুর্বৃত্তদের দেওয়া পেট্রোল বোমায় তিনি দগ্ধ হন।
তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় আছেন। অবস্থা খুবই আশঙ্কাজনক, মুখের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং শ্বাসনালীতে সমস্যা হতে পারে বলে চিকিৎসকগণ জানিয়েছেন।
শ্রেণীহীন
হবিগঞ্জে ভোটকেন্দ্রে পেট্রোল বোমায় দগ্ধ ১
হবিগঞ্জ: জেলার সরুখখানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছেন একজন। জানা গেছে, বানিয়াচং ৪নং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ। সরুখখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে একদিনের জন্য গ্রাম্য পুলিশের দায়িত্ব পালন করছিলেন।





