[b]নারায়ণগঞ্জ:[/b] দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনিসুল ইসলাম (২৩) নামে এক মোবাইলফোন ব্যবসায়ীর মৃত্য হয়েছে।
বৃস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার রূপসী স্লুইসগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পৌরসভার রূপসী স্লুইসগেইট এলাকায় আনিসুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একই এলাকার অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে গুরুতর আহত হয়।
পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।