মানিকগঞ্জ: ডা. ইমরান এইচ সরকার বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই দেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। ৪৩ বছর ধরে উগ্রপন্থী ও মৌলবাদী গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক দাঙ্গা, সহিংসতা চালালেও কোনো সরকারই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
গণজাগরণ মঞ্চের রোড মার্চ ঢাকা থেকে যশোর যাওয়ার পথে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক পথ সভায় একথা বলেন ইমরান এইচ সরকার।
তিনি বলেন, নির্বাচনের পর জামায়াত শিবির সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর যে নির্যাতন করেছে, তাতে জড়িতদের গ্রেফতার করে ট্র্যাইব্যুনালে বিচার করা উচিত। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
রোর্ড মার্চের গাড়ি বহর বিকাল সাড়ে তিনটার দিকে এনায়েতপুরী ফেরিতে করে পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে যশোরের উদ্দেশে রওয়ানা হয়।
শ্রেণীহীন
সংখ্যালঘু নির্যাতন সরকারের ব্যর্থতা : ডা. ইমরান
ডা. ইমরান এইচ সরকার বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই দেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। ৪৩ বছর ধরে উগ্রপন্থী ও মৌলবাদী গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক দাঙ্গা, সহিংসতা চালালেও কোনো সরকারই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।





