সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কপিরাইট আইনের কঠোর প্রয়োগ করা হবে।
বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘সিএম: স্বত্বাধিকার সুরক্ষার সক্ষম সংস্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস উপলক্ষে কপিরাইট অফিস এ সেমিনারের আয়োজন করে।
আসাদুজ্জামান নূর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কপিরাইট আইন এবং এর প্রয়োগ অনেক কঠিন। বিগত সময়ে আমাদের দেশে এ আইনের প্রয়োগ তেমন না থাকলেও ২০০৮ সাল থেকে এটি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কপিরাইট শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর কঠিন প্রয়োগ নিশ্চিত করা হবে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনজুরুর রহমান।
সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনজুর মোরশেদ চৌধুরী, কবি নুরুল হুদা, সুরকার শেখ সাদী খান, শিল্পী শুভ্র দেব, সেলিম চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
কপিরাইট আইনের কঠোর প্রয়োগ: সংস্কৃতি মন্ত্রী
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কপিরাইট আইনের কঠোর প্রয়োগ করা হবে। বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘সিএম: স্বত্বাধিকার সুরক্ষার সক্ষম সংস্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন





