জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুমনের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম বাবু, আশীক হোসেন, সাংগঠনিক সম্পাদক কনক হোসেন, শহর ছাত্রলীগ সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক কাবিজুর রহমান, সদস্য মানিক আহম্মেদ, হামলায় আহত ছাত্রলীগ নেতা সুমনের চাচি শাহানারা খাতুন, তার দাদা আব্দুস সোবহান প্রমুখ।
বক্তারা বলেন, দিন মজুরের টাকা না দেওয়া ও মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নামধারী কয়েকজন দুর্বৃত্ত গত ১০ মে রাত ৮টার দিকে মুনজিতপুরের সাবেক ছাত্রলীগ নেতা সাঈদুর রহমান অপুর নেতৃত্বে সন্ত্রাসীরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করে। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন ।ম
বক্তারা আরও বলেন, এ ঘটনায় নির্যাতিতের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে ঘটনার রাতেই অপুকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ৩ জনকে নাম মাত্র গ্রেফতার করলেও মূল আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুমনের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে





