অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থ বছরে রাজস্ব ঘাটতি পূরণে মুল বাজেটের আকার ছোট হতে পারে। বাজেটে অনেক কিছু কাটছাট হবে।
শনিবার দুপুরে সিলেটে একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের আগামী বাজেট নিয়ে এমন আভাস দিলেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবিলায় মুল বাজেট থেকে ১১ হাজার কোটি টাকা কমবে এবার। তারমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি থেকে কমবে ৬ হাজার কোটি টাকা।
তিনি আরো বলেন, বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বড় ভুমিকা রাখে। কিন্তু নানা কারণে গত বছর রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে বাজেটে ঘাটতি হয়েছে।
[b]সিলেট, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ//এএইচ[/b]
শ্রেণীহীন
এবার বাজেটের আকার কমবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থ বছরে রাজস্ব ঘাটতি পূরণে মুল বাজেটের আকার ছোট হতে পারে। বাজেটে অনেক কিছু কাটছাট হবে। শনিবার দুপুরে সিলেটে একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের আগামী বাজেট নিয়ে এমন





