প্রতিদিনই বাড়ছে অমর একুশে গ্রন্থমেলায় পাঠক-লেখক ও দর্শনার্থীদের ভিড়। সরস্বতী পূজা থাকায় চতুর্থ দিনে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। বিদ্যার দেবী স্বরস্বতী মায়ের অঞ্জলী শেষে কপালে তিলক নিয়েই মেলায় বেড়াতে এসেছে প্রায় সবাই। কেউ বই কিনছেন, কেউবা আবার ঘুরে বেড়াচ্ছেন পছন্দের বইয়ের খোঁজে। শিশুরা এসেছে বাবা-মায়ের আঙুল ধরে, কেউবা এসেছে জ্যেঠুর হাতের লাঠি হয়ে।
তারুণ্যের উচ্ছলতারও কমতি চোখে পড়েনি। পা ফেলার ঠাঁই নাই টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত। বই কেনা,দেখা ছাড়াও মেলার বাইরে রোড ডিভাইডারে বসে চলছে প্রানবন্ত আড্ডাও। নতুন বইয়ের বোর্ডে চোখ বোলাচ্ছেন কেউ,কেউ আবার ঘুরে বেড়াচ্ছেন স্টল থেকে স্টলে।
মাতৃভাষা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বাঙালির প্রাণের এই আয়োজন। সারা বিশ্বও যেখানে আমাদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়,সেখানে আমাদের দেশের এই বই উৎসবে অংশ নেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্বও বলে মনে করছেন বই প্রেমীরা।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বইমেলায় সরস্বতী পূজার ছাপ
প্রতিদিনই বাড়ছে অমর একুশে গ্রন্থমেলায় পাঠক-লেখক ও দর্শনার্থীদের ভিড়। সরস্বতী পূজা থাকায় চতুর্থ দিনে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। বিদ্যার দেবী স্বরস্বতী মায়ের অঞ্জলী শেষে কপালে





