যশোরের অভয়নগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন হত্যা ও বিস্ফোরক মামলার আসামি। পুলিশের দাবি, সাইফুল তার সহযোগীদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন।
অভয়গনগর থানার ওসি খবির উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে শংকরপাশার বিশ্বাসপাড়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল শিকারী (৩৫) উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। একটি বিস্ফোরক মামলায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ওসি খবির উদ্দিন বলেন, আসামি সাইফুলের দেয়া তথ্য অনুযায়ী রাতে ওই এলাকায় তাকে নিয়েই অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। এসময় পুলিশ ও সাইফুলের সহযোগী সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনাস্থল সাইফুল নিহত হয়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুইটি কার্তুজ পাওয়া গেছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
অভয়নগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
যশোরের অভয়নগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন হত্যা ও বিস্ফোরক মামলার আসামি। পুলিশের দাবি, সাইফুল তার সহযোগীদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন।