১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সোয়া নয়টায় কুয়াশা কেটে যাওয়ার পর নদীতে চলাচল স্বাভাবিক হতে থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, গতকাল রাতে ওই দুই ঘাট থেকে শতাধিক যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এ খবর পাওয়ার পর দৌলতদিয়া প্রান্তের তিনটি ও পাটুরিয়া প্রান্তের দুটি ফেরি যানবাহন নিয়েই ঘাটে নোঙর করে রাখে।
দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ  চলাচল বন্ধ থাকায় আট শতাধিক পণ্যবাহী যানবাহন ও যাত্রীবাহী নৈশকোচ দুই পাড়ে আটকা পড়ে। এখনো দুই ঘাটের উভয় পাশে অসংখ্য গাড়ি থেমে আছে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।