নলছিটি জুয়েলার্স থেকে ঝালকাঠিতে থেকে চুরি হওয়া ৪২ ভরি সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ।
এসময় ওই জুয়েলার্সের মালিক গৌতম কর্মকারসহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে এসব সোনার গহনা উদ্ধার করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিলামনি চাকমা জানান, গত বছরের ২২ নভেম্বর ঝালকাঠি শহরের মুরদেশা আলম নামে এক নারীর বাসা থেকে ৭৩ ভরি সোনার গহনা চুরি হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলছিটি জুয়েলার্স থেকে চুরি যাওয়া ৭৩ ভরির মধ্যে ৪২ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]