সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে জিয়াউল ইসলাম জিয়া (৩৮) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জিয়া সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের আজিমদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক টাইম নিউজ বিডিকে জানান, যৌথবাহিনী আসামি ধরতে রামচন্দ্রপুর এলাকায় গেলে জামায়াত-শিবির-বিএনপি সমর্থকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি করে।
এ সময় আত্মরক্ষার্থে যৌথবাহিনী কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট সংঘর্ষের পর তারা পিছু হটলে যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি এবং বিভিন্ন সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান টাইম নিউজ বিডিকে জানান, জিয়াউল ইসলাম জিয়ার পায়ে গুলি লেগেছে। তার অস্ত্রপচার চলছে।
[b]সাতক্ষীরা, ২৯ জানুয়ারি, (টাইম নিউজ বিডি),//এসএইচ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় যুবদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে জিয়াউল ইসলাম জিয়া (৩৮) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে





