সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বাবা আব্দুল কুদ্দুসের হাতে ছেলে আজগর আলী ওরফে শাহজাহান (২৭) খুন হয়েছেন।
বুধবার গভীর রাতে উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘাতক পিতা পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]