আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে বাঙালির প্রাণের ভাষা 'বাংলা'র জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঝরেছিল। ভাষার জন্য সেদিন অকাতরে জীবন দিয়েছেন বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তান সালাম, বরকত, রফিক, শফিক ও জব্বারসহ অনেকে। দামাল ছেলেদের রক্তের প্রতীক হয়ে আজও মাথা উচু করে দাঁড়িয়ে আছে আমাদের শহীদ মিনার।
আজ সেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল শ্রেণীর মানুষের পদচারণায় মুখর হয়েছিল দেশের কেন্দ্রীয় শহীদ মিনার। তাদের মুখে উচ্চারিত হচ্ছিল 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় ও মোদের গরব মোদের আশা ' মতো বিখ্যাত সব ভাষার গান।
ভাষার জন্য যারা জীবন দিলেন তাদের স্মরণে শুধু শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা আর গানই শেষ নয়। বাংলা একাডেমি ভাষা শহীদদের স্মরণে আয়োজন করেছে মাসব্যাপী প্রাণের বইমেলা। একাডেমি চত্তরের পাশাপাশি এবার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজন করা হয়েছে গ্রন্থমেলার।
বইমেলায় প্রতিদিনই বইপ্রেমিদের ভিড় থাকে। তবে আজকের বইমেলার চিত্র আরেকটু ভিন্ন। একুশের প্রহরের পর সকাল ৮টা থেকে শুরু হয়েছে আজকের বইমেলা। প্রভাত ফেরি শেষে বই প্রেমীরা এসেছে মেলায়। বইমেলায় আগতদের পোশাকই বলে দিচ্ছে আজকের দিনটি অন্যদিনের মতো নয়।
বাংলা বর্ণমালা খচিত নানান রঙয়ের পোশাকে সেজেছে বইপ্রেমিরা। আজ তাদের মাথায় শোভা পাচ্ছে সাদা কাপড়ে কালো রঙের লেখা 'অমর একুশে ফেব্রুয়ারি'। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণ ছুটি হওয়ায় আজ অন্য দিনগুলির চেয়ে বইমেলায় ভিড় বেশি। শুধু ভিড় নয়, বিক্রিও বেড়েছে বইমেলায়।
তাই বইমেলার ছোঁয়া আজ বাংলা একাডেমী আর সোহাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহাবাগ, ও দোয়েদ চত্বরসহ নীলক্ষেত এলাকায়ও লেগেছে। প্রাণের মেলায় আগত বইপ্রেমিদের অনেকে মেলা থেকে বই কিনে একুশের প্রিয় কথাগুলো লিখে প্রিয় মানুষকে উপহার দিচ্ছেন।
প্রাণের বইমেলায় বেড়াতে আসা মিরপুর-১০ এর বাসিন্দা ফজলুল বারি বলেন, মাসের অন্যদিনগুলোতে একুশে বইমেলায় আসার সুযোগ না হলেও আজকের এই দিনে সাধারণত সে সুযোগটা থাকে। তাই প্রতি বছরই বইমেলায় বেড়াতে আসি। শুধু বেড়ানোই হয় না। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর বইমেলায় প্রবেশ করি। বেছে নেই পছন্দের সব বই। নিজের জন্য যেমন বই কিনি, তেমনি প্রিয়জনদের উপহার দেয়ার জন্যও বই কিনি। এবারও এর ব্যতিক্রম হয়নি।
রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লিপি আক্তার বলেন, আজ বইমেলায় এসে বেশ কয়েকটি বই কিনেছি। খুব ভালো লাগছে অনেক দিন পর বাংলা বই কিনে। ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ার কারণে সাধারণত বাংলা বই পড়ার সুযোগ হয় না। তাই একুশের বইমেলা থেকে পছন্দসই কয়েকটা বই কিনেছি। মনে হচ্ছে শুধু ফেব্রুয়ারিই নয়, সারা বছরই এরকম একটি বইমেলা চালু থাকা প্রয়োজন। যাতে করে বেড়ানোর ছলে হলেও বইমেলায় এসে অন্তত দু'একটি বাংলা বই কেনা ও পড়ার সুযোগ হয়।
[b]ঢাকা, কেএইচ, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এআর[/b]
শ্রেণীহীন
বইমেলায় একুশের ছোঁয়া
আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে বাঙালির প্রাণের ভাষা 'বাংলা'র জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঝরেছিল। ভাষার জন্য সেদিন অকাতরে জীবন দিয়েছেন বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তান সালাম, বরকত, রফিক, শফিক ও





