গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেল বিজয়ী ড. ইউনূসকে ভারতীয় নাগরিক হিসাবে দেখানো হয়েছে এশীয় বংশোদ্ভূত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়।
তালিকায় ড. ইউনূসের নাম রয়েছে ৫৪ নম্বর স্থানে। ‘১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ান পিপল অব ২০১৪’ শীর্ষক তালিকায় ২২তম প্রভাবশালী ব্যক্তি হিসেবে নাম রয়েছে শেখ হাসিনার।
এই তালিকার প্রথম পাঁচের মধ্যে তিন জনই ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সদস্য।  দ্বিতীয় স্থান পেয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং চতুর্থ এবং সোনিয়া তনয় ও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী পঞ্চম স্থানে রয়েছেন। শীর্ষ স্থানে পেয়েছেন চীনের নয়া প্রেসিডেন্ট শি জিনপিং।
রাজনীতি, খেলা, ব্যবসা, ব্যাংকিং থেকে অর্থনীতি, বিনোদন, দর্শন- এই ছয়টি শ্রেণিতে ভাগ করে এই তালিকা প্রকাশ করেছে এশিয়ান অ্যাওয়ার্ডস।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]