চট্টগ্রামের মিরসরাইয়ে ঘরে সুড়ঙ্গ খুঁড়ে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে নূরুল আলম (৩৫) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে তাকে আটক করা হয়। আটক নূরুল উপজেলার আবুনগর গ্রামের ভোলা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, আবুনগর গ্রামের ভোলা মিয়ার ছেলে স্থানীয় বখাটে নূরুল আলম মঙ্গলবার গভীর রাতে ঘরে সুড়ঙ্গ কেটে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানি করে।
গ্রাম্য সর্দার শরাফত উল্লাহ জানান,প্রায় ২ বছর যাবৎ বখাটে নূরুল আলম স্কুলে আসা যাওয়ার পথে ওই কিশোরীকে উত্যক্ত করে আসছিল। ইতোপূর্বে কয়েক দফা গ্রাম্য সালিশের মাধ্যমে নূরুল আলমকে সতর্ক করা হলেও সে এ কাজ থেকে বিরত হয়নি। বরং তার উৎপাত আরও বেড়ে যায়।
স্থানীয় চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী বলেন,ভুক্তভোগী কিশোরীর কাছ থেকে অভিযোগ পেয়ে বখাটে নূরুল আলমকে আটক করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]