ঠাকুরগাঁওয়ে মুখের ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বাড়াতে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও পিডিওর আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্তকর্তা রুহুল আমিন, ডা. সাজ্জাদ হায়দার শাহিন প্রমুখ।
বক্তারা মুখের ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধ বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]