ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ভাইয়ের হাত খুন হয়েছেন ছোট বোন এবং আহত হয়েছেন পিতা। ঘটনায় ঘাতক ভাইকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে গ্রামের বাদশাহ মিয়ার ছেলে রুবেল (১৭) ছোট বোন গার্মেন্টস শ্রমিক আমেনা খাতুনকে (১৪) হত্যা করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রুবেল ছোট বোন আমেনার হাত-পা বেঁধে তাকে বটি, দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় মেয়ের চিৎকার শুনে বাবা বাদশাহ মিয়া মেয়েকে রক্ষা করতে আসলে দায়ের কোপে আহত হন তিনিও। আহত আমেনাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা যায় আমেনা।
নিহতের পিতার দাবি, ছেলে রুবেল বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মোতালেব মিয়া টাইম নিউজকে জানান, হত্যাকাণ্ডটি পারিবারিক কলহে ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
[b]ময়মনসিংহ, ৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ভালুকায় ভাইয়ের হাতে ছোট বোন খুন,পিতা আহত
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ভাইয়ের হাত খুন হয়েছেন ছোট বোন এবং আহত হয়েছেন পিতা। ঘটনায় ঘাতক ভাইকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে গ্রামের বাদশাহ মিয়ার ছেলে রুবেল (১৭) ছোট বোন গার্মেন্টস শ্রমিক আমেনা খাতুনকে (১৪) হত্যা করে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে





