কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিলশুকাভবানীপুর গ্রামের আনারুল ইসলামের দুই ছেলে রাব্বী ও বাপ্পী , ছানার ছেলে পাপ্পু , সেলিমের ছেলে সাকিব এবং সাইদুরের ছেলে সিফাত।
জানা যায়, ভেড়ামারা উপজেলার বিলশুকাভবনীপুর গ্রামের রিয়াজের ধান খোলার পাশে ফাঁকা মাঠে দুপুরে শিশুরা খেলছিল। এসময় হঠাৎ করেই পরিত্যক্ত অবস্থায় থাকা বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে শিশুরা আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ভেড়ামারা মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বোমা বিস্ফোরণে ৫ শিশু আহত
কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন কিশোরী ও একজন নারী রয়েছেন। দগ্ধ তিনজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সৌদি আরবের রাজধানীতে নতুন করে বিকট বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের শব্দটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাচপুরে মধ্যরাতে বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।
জড়িতদের খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
















