অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরে বাজেটের আকার হবে প্রায় আড়াই লাখ কোটি। শুক্রবার বেলা ১১টায় সিলেটের কুমারগাওয়ে বেসরকারি শাহজাহান উল্লাহ জেনারেশন পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জিএসপি সুবিধা নিয়ে তিনি বলেন, বিএনপির প্ররোচনায় যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে অসদাচরণ করছে।
অর্থমন্ত্রী বলেন, দেশে মধ্যবর্তী কোনো নির্বাচনের সম্ভাবনা নেই।
দুপুর আড়াইটায় অর্থমন্ত্রী সিলেট শ্রীহট্ট কলেজের মাঠে ‘শ্রুতি’ আয়োজিত পিঠা উৎসবে যোগ দেবেন।
[b]সিলেট,১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
আগামী বাজেট আড়াই লাখ কোটি টাকার: অর্থমন্ত্রী
আগামী অর্থবছরে বাজেটের আকার হবে আড়াই লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটে এক সভায় একথা বলেছেন তিনি।





