নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ায় বিএনপি কর্মীদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আগুনে ৩টি বাড়ির ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে মোট ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। এ ঘটনার জন্য তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এ সময় আসমা বেগম নামের এক গৃহবধূ আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিএনপি কর্মী রবিউল ইসলাম, সাজদার শাহ ও আজিজুল শাহর ৩টি বাড়ির ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডের সময় রবিউল ইসলামের স্ত্রী আসমা বেগম (২৮) আটকা পড়েন।
খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনে ও বেড়া কেটে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। এতে তার একটি হাতের কিছু অংশ পুড়ে যায়। তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, ২০টি মুরগী, আসবাবপত্র, কৃষিপণ্যসহ তিনটি বাড়ির ১১টি ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। অগ্নিকান্ডের জন্য ক্ষতিগ্রস্থরা স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল এ ঘটনার সাথে তাদের কর্মীরা জড়িত নয় বলে দাবি করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয়টির তদন্ত চলছে। এরপর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।
এর আগে শুক্রবার সকালে এক আওয়ামী লীগ কর্মীর শিমগাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ৫ বিএনপি কর্মী আহত হয় ও অন্য আতঙ্কিত নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে আশ্রয় নেয় বলে জানা গেছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
বড়াইগ্রামে বিএনপি সমর্থিত ৩ পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ায় বিএনপি কর্মীদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে ৩টি বাড়ির ১১টি ঘর সম্পূর্ণ





