পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার এক প্রজ্ঞাপন জারি করে এ নির্বাচন স্থগিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার সীমানা সংক্রান্ত বিষয়ে আদালতে (হাইকোর্টে) রিট পিটিশন বিচারাধীন থাকায় উক্ত উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হলো।
ইসির উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বিভাগ, পুলিশ, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রাঙ্গাবালী উপজেলায় আগামী ১৯ মে ভোটগ্রহণের কথা ছিল।
[b]ঢাকা, এএম, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
রাঙ্গাবালী উপজেলার নির্বাচন স্থগিত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার এক প্রজ্ঞাপন জারি করে এ নির্বাচন স্থগিত করা হয়





