রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২-এর ভাষা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ভাষা সৈনিকরা, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি সংস্থাগুলোর প্রধান, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সদস্য,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলা একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান শুরু করেন।
ঢাকা, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর