প্রেমিকা তার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। শুক্রবার ভালোবাসা দিবসে কুয়াকাটায় আবাসিক হোটেল বিশ্বাস সি প্যালেসে ঘটনাটি ঘটেছে। লিঙ্গ হারানো প্রেমিকের নাম আসাদুজ্জামান। এ ঘটনার সঙ্গে জড়িত প্রেমিকা আফরিজা সুলতানাকে আটক করেছে কলাপাড়া পুলিশ।
এদিকে পুলিশ আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আবাসিক হোটেল বিশ্বাস সি প্যালেসের ম্যানেজার আনিছুর রহমান জানান, বুধবার বিকালে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আসাদুজ্জামান ও আফরিজা সুলতানা হোটেলে ওঠেন। শুক্রবার ভোর রাতের দিকে হঠাৎ ২০৩ নম্বর রুমে চিৎকার শুনে তারা সেখানে ছুটে যান তারা। পরে কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে।
কলাপাড়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, অভ্যন্তরীণ বিষয়ের জের ধরে আসাদুজ্জামানের পুরুাঙ্গ এবং অন্ডকোষ কেটে দেয় আফরিজা। আফরিজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[b]কুয়াকাটা, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]