প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের পর ডিজিএফআইকে আওয়ামী লীগ সরকার বিশেষ বাহিনীর মর্যাদা ফিরিয়ে দিয়েছে।
বুধবার সকালে ডিজিএফআই এর সদর দপ্তরে দরবার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া দরবারে মনোবল অটুট রেখে কাজ করে যাওয়ার জন্য বাহিনীর সদস্যদের আহবান জানান প্রধানমন্ত্রী।
এ সময় বাহিনীর প্রতিটি সদস্যের মূল বেতনের সঙ্গে ৩০ শতাংশ হারে বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা দেন তিনি। বাহিনীর সদস্যরা হাত তালি দিয়ে এ ঘোষণাকে স্বাগত জানান।
এরপর প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রশ্ন করার ও বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এ সময় তিনি ধৈর্য সহকারে তাদের বক্তব্য ও প্রশ্ন শোনেন। প্রয়োজন অনুযায়ী উত্তরও দেন।
সবশেষে ডিজিএফআই’র নতুন লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
ডিজিএফআই’র মর্যাদা ফিরিয়ে দিয়েছে আ’লীগ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের পর ডিজিএফআইকে আওয়ামী লীগ সরকার বিশেষ বাহিনীর মর্যাদা ফিরিয়ে দিয়েছে। বুধবার সকালে ডিজিএফআই এর সদর দপ্তরে দরবার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন





