পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মান্নান খানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো, চাটমোহর উপজেলার রামনগর এলাকার আক্কেল আলীর ছেলে জালাল (৪৭) ও শহরের কসাইপট্টির সোবহান কসাইয়ের ছেলে তুফান (৩৩)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান,অধ্যক্ষ আব্দুল মান্নান খানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার শহরের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গ্রেফতারদের সোমবার বিকাল সাড়ে ৪টায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মান্নান খান অটোরিকশা নিয়ে পাবনা শহরে আসছিল। পথিমধ্যে সদর থানার অদূরে সেন্ট্রাল গার্লস স্কুলের কাছে দুর্বৃত্তরা তার ওপরে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে স্থানান্তর করা হয়। বর্তমানে অধ্যক্ষ মান্নান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
অধ্যক্ষের ওপর হামলা, গ্রেফতার ২
পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মান্নান খানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়





