বিএন‌পি‌কে উদ্দেশ ক‌রে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ব‌লেছেন, নির্বাহী ক্ষমতারও সীমা আছে। ‌অসীম ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাই।

এক‌দি‌কে সাহা‌য্যের হাত পাত‌বেন আবার ভাঙচুরও করবেন- একসঙ্গে দু‌টো জি‌নিস হয় না।

আজ শুক্রবার ( ৩ ডিসেম্বর) দুপু‌রে কু‌মিল্লার বু‌ড়িচং‌ উপজেলার ষোলনল ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাঙচু‌রের নে‌তিবাচক রাজনী‌তি প‌রিহার ক‌রে ইতিবাচক রাজনী‌তি‌তে আস‌তে হ‌বে। নে‌তিবাচক রাজনী‌তির অবসান হওয়া উচিত।

অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন— কু‌মিল্লা-৫ আসনের সংসদ সদস্যী আবুল হা‌শেম খান, কান্ট্রি ডিরেক্টর স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের মেজর জেনারেল জীবন কানাই দাস, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট মো. সাঈদুর আরিফিন, অতি‌রিক্ত পু‌লিশ সুপার সোহান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান প্রমুখ।

এইচএন